৩ এপ্রিল ২০২৬

করোনা বিবেচনায় ১ম ধাপে যে ১১ বন্দী মুক্তি পেলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা বিবেচনায় ১ম ধাপে যে ১১ বন্দী মুক্তি পেলো

বাংলাপ্রেস ডেস্ক: দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে কারাগারে আটক বন্দীদের মুক্তি প্রদানের প্রক্রিয়ায় ১ম ধাপে নওগাঁ জেলা কারাগার থেকে ১১ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারী সিদ্ধান্ত মোতাবেক শনিবার দুপুরে ওই সব বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।

জেলা কারাগারের জেলার মোঃ শাহ আলম জানান, ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সাজা ভোগ করেছেন এমন লঘু অপরাধে সরকার করোনা পরিস্থিতির কারনে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ বেশীর ভাগ ইতিমধ্যে খাটা হয়েছে তাদের মুক্তির বিষয়ে ০৩ টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সরকার। সরকারের এ সিদ্ধান্তের আলোকে নওগাঁ জেলা কারাগার হতে প্রথম ধাপে ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

এরা হলেন নওগাঁর বদলগাছীর উপজেলার আহাদ আলী, মোঃ সাইফুল ইসলাম, নয়ন হোসেন, জুয়েল হোসেন,মিজানুর রহমান,আসলাম হোসেন,মোঃ সেতু মিয়া,জাহিদুল ইসলাম,রুবেল হোসেন,ধামইরহার উপজেলার মোঃ মিলন ও সদর উপজেলার রোভেল হোসেন।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি