৪ এপ্রিল ২০২৬

করোনা কেড়ে নিলো আরেক চিকিৎসকের প্রাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা কেড়ে নিলো আরেক চিকিৎসকের প্রাণ

বাংলাপ্রেস ডেস্ক: দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রবিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে চিকিৎসকসদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটস (এফডিএসআর)।

ড. মো. মনিরুজ্জামান আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিফ হেমোটোলজিস্ট ছিলেন।

হাসপাতালের মুখপাত্র ডা. এহতেশাম জানিয়েছেন, কর্নেল (অব.) প্রফেসর ডা. মনিরুজ্জামান রবিবার বিকালে কাজ শেষে মিরপুর ডিওএইচএস'র বাসায় ফেরেন। ইফতারের আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক তার কোভিড-১৯ পরীক্ষা করা হলে তার পজিটিভ ফলাফল আসে।

ডা. এহতেশাম আরও জানান, করোনা পজিটিভের বিষয়টি সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে, কোনও কাগজপত্র এখনও হাতে আসেনি।

তিনি আরও জানান, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগে কর্তব্যরত চার জনকে তাৎক্ষণিক হোম কোয়ারেন্টিনে এবং বিভাগটি ডিসইনফেক্টেড করার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে জ্বর ও বুকে ব্যথা অনুভব করছিলেন ড. মনিরুজ্জামান। একপর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সেখানেই মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করলে করোনা পজিটিভ শনাক্ত হয়।

করোনাতে আক্রান্ত হয়ে প্রাণ হারানো দ্বিতীয় চিকিৎসক অধ্যাপক ড. মনিরুজ্জামান। এর আগে, ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি