৪ এপ্রিল ২০২৬

করোনা : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সোয়া ৫২ কোটি টাকা বরাদ্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সোয়া ৫২ কোটি টাকা বরাদ্দ

বাংলাপ্রেস ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, ত্রাণকার্য পরিচালনা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও ৫২ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

রোববার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত জিও জারি করা হয়।

এর মধ্যে ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ২৪ কোটি ৪৫ লাখ, ৬১টি জেলা পরিষদের জন্য ১৬ কোটি, ১২টি সিটি করপোরেশনের জন্য ৬ কোটি ৮০ লাখ এবং 'খ' ও 'গ' শ্রেণির ১৩৮টি পৌরসভার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

ইতোপূর্বে গত ২৫ মার্চ করোনা সংক্রমণ মোকাবিলায় ১২টি সিটি কর্পোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য সর্বমোট ৩৩ কোটি ২ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি