৪ এপ্রিল ২০২৬

করোনার থাবায় প্রাণ গেলো জবি কর্মচারীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনার থাবায় প্রাণ গেলো জবি কর্মচারীর

জবি থেকে সংবাদদাতা: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক কর্মচারী (৫০) মারা গেছেন। আজ সোমবার রাত ১০টায় তিনি রাজধানীর মুগদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই কর্মচারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের ড্রাইভার ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।

ওই কর্মচারীর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে রাজধানীর আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটলে ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানায়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

তারা জানান, তিনি আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। যার কারণে উচ্চ ঝুঁকিতে আছেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের যে কোন সহায়তায় আমরা তার পাশে থাকবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি