করোনার উপসর্গ নিয়ে ভোরের কাগজের রিপোর্টার আসলামের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার রাতে প্রচণ্ড জ্বর ও ডায়েরিয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসলামের সহকর্মী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও ডায়েরিয়া থাকায় আসলামকে রাত ১০টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি না নিয়ে ঢামেকে নেয়ার পরামর্শ দেয়া হয়। ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আসলামের ভোরের কাগজের সহকর্মীরা জানান, গত ২৮ এপ্রিল থেকে তিনি অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি তার করোনা টেস্ট করান। তবে তার করোনা নেগেটিভ আসে।
ঢামেক চিকিৎসকের বরাতে ইমরান আরো জানান, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। ঢামেকে নেওয়ার আগে পথেই তিনি মারা গেছেন।
জানা গেছে, সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।
তবে কোন হাসপাতাল থেকে তিনি করোনা টেস্ট করেছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি তার পরিবার।
দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক শোকবার্তায় ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ক্র্যাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি