৪ এপ্রিল ২০২৬

করোনাভাইরাসে দেশে শনাক্ত ও মৃত্যু কমছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনাভাইরাসে দেশে শনাক্ত ও মৃত্যু কমছে
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১ অক্টোবর) বিকেলে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১২ জন পুরুষ ও ৯ জন নারী মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামের ৫, খুলনার ৪ এবং রাজশাহী, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও রংপুরে কেউ মারা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি