৫ আগস্ট ২০২৬

করোনাভাইরাসের টিকা প্রদানে শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনাভাইরাসের টিকা প্রদানে শীর্ষ তালিকায় যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক প্রবীণ নাগরিককে অন্তত এক ডোজ করোনাভাইরাসের টিকা প্রদানের মাধ্যমে শীর্ষ তালিকায় উঠেছে যুক্তরাষ্ট্রের নাম। দেশের ১৩০ মিলিয়ন মানুষ যাদের মধ্যে রয়েছেন ১৮ বছর এবং তার বেশি বয়সের নাগরিক তারা প্রত্যেকেই টিকাকরণের আওতায় এসেছেন। কোভিডের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে গোটা বিশ্বে, তখন এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে বাইডেন প্রশাসনকে। সিডিসি অর্থাৎ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুযায়ী আমেরিকার ৮৪ মিলিয়ন প্রবীণ নাগরিককে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়ে গেছে, যা দেশের মোট জনসংখ্যার ৩২. ৫ শতাংশ। ভ্যাকসিনের দৌড়ে অন্যান্য দেশকে পেছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আমেরিকা। তবে, মহামারী বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির মতে কোভিডের দ্বিতীয় ঢেউ যে হারে ছড়িয়ে পড়ছে তাতে বর্তমান পরিস্থিতিতে কিছু বলা অনিশ্চিত হয়ে পড়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে ভ্যাকসিনকে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়ে ৬ জন মহিলার রক্ত জমাট বাঁধার মত সমস্যা দেখা দিয়েছে। সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি প্যানেল তৈরি করেছেন। পরিস্থিতি বিচার করে প্যানেল সিদ্ধান্ত নেবে আগামী দিনে দেশে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে না এটি একেবারে স্থগিত রাখা হবে। এবিসি-কে জানিয়েছেন ফাউচি। তাঁর মতে, পর্যাপ্ত সচেতনতা এবং কিছু নিয়ম নীতি পালন করতে পারলে খুব শীঘ্রই এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। সিডিসি জানিয়েছে, ১০৯ মিলিয়ন ফাইজার, ৯২ মিলিয়ন মর্ডানা এবং ৭.৯ মিলিয়ন জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হয়েছে গোটা দেশে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি