৪ এপ্রিল ২০২৬

করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ৩১ জনের। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪২৫ জন এবং মোট শনাক্ত ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ওই দিন ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়, শনাক্ত হন ১৩ হাজার ৫০১ জন, শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। মঙ্গলবার চব্বিশ ঘণ্টার বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৩১টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং রংপুরে ১ জন করে মারা গেছেন। ২০২০ সালে মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি