করোনায় শনাক্ত বেড়ে ২ হাজার ৪৫৮
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে এক দিনে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৯ শতাংশের কাছাকাছি। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪৫৮ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।
এক দিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে ২২৭ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৩১ জন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।
এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৭ জনের।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি