৪ এপ্রিল ২০২৬

কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল ফরিদপুর জেলা কৃষকলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল ফরিদপুর জেলা কৃষকলীগ

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর জেলা কৃষকলীগের নেতাকর্মীরা হতদরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। বৃহস্পতিবার ৭ মে সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বসুনরসিংহদিয়া গ্রামের শহিদুল ইসলামের এক একর জমির ধান কেটে দেন তারা। এতে হতদরিদ্র কৃষক পরিবার কৃষকলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কয়েকদিন আগেই ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়। করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় তিনি ধান কাটতে পারছিলেন না।

বিষয়টি জানার পর জেলা কৃষকলীগের নেতারা তার ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এ বিষয়ে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ বলেন, ‘করোনার প্রভাবে কৃষকরা ধান কাটার জন্য দিনমুজুর পাচ্ছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি আমাদেরকে কৃষকদের ধান কেটে দেওয়ার আদেশ দেন। এছাড়া আধুনিক ফরিদপুরের রূপকার সদর ৩ আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের সার্বিক তত্বাবধানে আমরা এ কৃষকের জমির ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষকদের সহযোগিতায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ কৃষক শহিদুল ইসলাম জানান, তার জমির ধান পেকে যাওয়ার পরও তিনি ধান কাটা শ্রমিক পাচ্ছিলেন না। করোনা ভাইরাসের এ দুঃসময়ে কৃষক লীগ এগিয়ে এসে তার জমির ধান কেটে দিয়েছে। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এসময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষন এর নেতৃত্বে অংশ নেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কাশেম, দপ্তর সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার রায়, জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শৈলেন কুমার বিশ্বাস, এ্যাডঃ সুচিত্রা সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সবিতা বৈরাগী, জেলা কৃষকলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ, আলীয়াবাদ ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক নেয়ামত আলী ভুঁইয়া, সঞ্জয় দাস, দেবু সাহাসহ বেশকিছু নেতা-কর্মী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি