২৫ অক্টোবর ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল আটক

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন টুটুল। সম্প্রতি এলাকায় ফিরে দলকে সংগঠিত করার কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

টুটুল সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন। তবে তার পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল।

দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন টুটুল।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, টুটুল সম্প্রতি এলাকায় ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি