কুড়িগ্রাম জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পরিষদ উপ- নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণভাবে নেওয়াশী ইউনিয়নে পরিষদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদ উপ-নির্বাচনের সন্তোষপুর, রামখানা, নেওয়াশী, হাসনাবাদ ও ভিতরবন্দ ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডের সদস্য পদে দুইজন প্রার্থী মোঃ একরামুল হক বুলবুল (তালা) প্রতীক ও আবুল হাসনাত মোঃ ফয়জুল হক (হাতী) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৬৫ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোটারের উপস্থিতিতে মোঃ একরামুল হক বুলবুল (তালা) প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে আবুল হাসনাত মো: ফয়জুল হক (হাতী) প্রতীককে পরাজিত করে বিজয় লাভ করেন। আবুল হাসনাৎ মোঃ ফয়জুল হক (হাতী) প্রতীক ভোট পেয়েছেন ২৬টি। একটি ভোট পরিত্যক্ত হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি