লাইনের পাত ভেঙে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইন থেকে পড়ে যায়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা মধ্য রাতে ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে, লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।
দুর্ঘটনার বিষয়ে মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সরকার-ব্যবসায়ীদের প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
র্যাবের ‘আয়নাঘরে’ স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়,তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বিনিয়োগ সন্ধানে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ প্রতিষ্ঠানের প্রতিনিধি আসছে: মাহ্দী আমিন
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি