লালমনিরহাট সদরে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন
মামুনুর রশিদ (মিঠ),লালমনিরহাট থেকে : আগামী ১০ মার্চ প্রথম পর্যায়ে ৫ম উপজেলা পরিষদর নির্বাচন ২০১৯। আনন্দঘন পরিবেশে লালমনিরহাট সদর উপজেলায় আ’লীগের নৌকা প্রতীকের একজনসহ মোট তিনজন মনোনয়নপত্র জমা দিলেন।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রিটানিং অফিসার/সহকারী রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ থেকে একজন, স্বতন্ত্র থেকে একজন ও জাপা থেকে এক জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আ’লীগের মনোনীত প্রার্থী ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুজন ও জাতীয় পার্টির পৌর কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান ডাবলু।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার রফিকুল ইসলাম বলেন, ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রাথী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুজন জানান, দলীয় মনোনয়ন না পেলে সিদ্ধান্ত ছেড়ে দিব দলীয় নেতাকর্মী ও জনগণের ওপর। প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বো। আমার রাজনীতি মুলত জনগণকে নিয়ে, জনগণ আমার পরিবার। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি