৩ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৪০ আহত হয়েছেন। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকল দোকানপাট বিপনী বিতান মুহুর্তে বন্ধ হয়ে পড়ে। থেমে থেমে চলছে হামলা। রনক্ষেত্রে পরিনত হয়েছে আদিতমারী। গুলির শব্দে আতঙ্কিত জনপদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় আদিতমারী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম। চেয়ারম্যান পদে দলীয় মনোনয় চান জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের ছেলে বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর ভাইপো ফারুক ইমরুল কায়েস। যিনি গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থীর কাছে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন।

এ ছাড়াও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু ত্যাগী দুই নেতাকে বঞ্চিত করে নতুন প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলমকে দলীয় মনোনয়ন দেয়ায় অন্তদ্বন্দ্ব প্রকাশ্য লাভ করে। দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফিরা চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারিরা মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে গংগাচড়া শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিল। মোটর সাইকেল শোভা যাত্রাটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের কাছে পৌছলে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা তাদের পথ রোধ করলে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। ভাংচুর হয় ১০/১২টি মোটর সাইকেল। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের টান টান উত্তেজনায় আবারো সংঘর্ষের আশংকায় আতঙ্ক বিরাজ করছে পুরো উপজেলা সদরে। সকল দোকানপাট বিপনী বিতান মুহুর্তে বন্ধ হয়ে পড়ে। থেমে থেমে চলছে হামলা। গুলির শব্দে আতঙ্কিত জনপদ। রনক্ষেত্রে পরিনত হয়েছে আদিতমারী। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ। এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আতঙ্কের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রনের আনা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি