৫ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে নদীতে পাওয়া গেল ভারতীয় যুবকের লাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লালমনিরহাটে নদীতে পাওয়া গেল ভারতীয় যুবকের লাশ
লালমনিরহাট থেকে সংবাদদাতা: ধরলা নদীর স্রোতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভেসে এসেছে এক ভারতীয় যুবকের মরদেহ।তার নাম আলীবুল ইসলাম (১৮) বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় ধরলা নদীর কিনার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত যুবক আলীবুল ইসলাম ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার ১৪৭ ভোটবাড়ী সর্দারপাড়া এলাকার রহিচ উদ্দিনের ছেলে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন যুবক আলীবুল ইসলাম। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি ভারতীয় পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেস্বর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় ধরলা নদীর পাড়ে কাজে গিয়ে স্থানীয় কৃষকরা একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় সীমান্ত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে খবর পাঠালে সন্ধ্যায় ভারতীয় পুলিশ মোবাইল ফোনে ওই মরদেহের পরিচয় শনাক্ত করে পাটগ্রাম থানা পুলিশকে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে উভয় দেশের বিজিবি ও বিএসএফের মাধ্যমে আলোচনা শেষে ভারতীয় পুলিশের হাতে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি সুমন্ত কুমার মহন্ত। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি