৩ এপ্রিল ২০২৬

লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগন সুজনকে পাশে চায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লালমনিরহাটে উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগন সুজনকে পাশে চায়

মামুনুর রশিদ (মিঠু),লালমনিরহাট থেকে : সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সুজন জনপ্রিয়তায় এগিয়ে আছে লালমনিরহাট সদর উপজেলার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে।

তরুন সমাজ সেবক ও সবার সুপরিচিত মুখ কামরুজ্জামান সুজন, রাজনীতিতে নাম লেখান স্কুল জীবনের শুরুতেই। অনেক বাধা বিঘ্নতা পারি দিয়ে জায়গা করে নেন জেলা ছাত্রলীগেরর সাংগাঠনিক সম্পাদক হিসেবে। সাংগঠনিক ক্ষমতা ও রাজনৈতিক দুরদর্ষিতার কারনে খুব সহজেই আওয়ামী পরিবারের প্রবীণদের মন জয় করে উপজেলা আওয়ামীলীগে নিজের জায়গা করে নেন তরুণ এই নেতা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের যোগ্যতা যাচাই ও উপজেলার সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে দৌড় ঝাপ শুরু করেছেন একটু আগেভাগেই। প্রতিদিন সকল শ্রেণীর ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছে উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে। তবে ভোটাররা কর্মোঠে ও পরিচ্ছন্ন হিসেবে এ নেতাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এছাড়া সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবীদ আবু সাঈদ দুলাল এর সাথে থেকে দীর্ঘ ৫ বছরে লালমনিরহাট সদর উপজেলার ব্যাপক উন্নয়ন করেছেন। বৃহস্পতিবার সুজন সাংবাদিকদের জানান,দলিয় মনোনয়ন পেলে তিনি ভোটে লড়াই করবেন। সে লক্ষে জনগনের সাথে কুশলাদি বিনিময় করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি