৪ এপ্রিল ২০২৬

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সভাপতি কাশেম, সম্পাদক ওহাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সভাপতি কাশেম, সম্পাদক ওহাব
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের ২২ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবুল কাশেম চৌধুরীকে সভাপতি ও আবদুল ওহাবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (১ জুন) বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি দেওয়া হয়। সম্মেলনের শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শাহজাহান কামাল, ছাবির আহাম্মদ, হাফিজ উল্লা, শেখ মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম রাজু, এডভোকেট শামছুল হক, নুরুল মোরছালিন মাসরু, যুগ্ম সাধারন সম্পাদক -মোশারফ পাটওয়ারী, আনোয়ার হোসেন সুজন, নিজাম উদ্দিন মিজান, সাংগঠনিক সম্পাদক আইনুল আহম্মদ তানভীর, মইনুল হোসেন সুমন, আবুল কাশেম জেহাদী, মাসুদুর রহমান, কৃষি ও সমবায় সম্পাদক কাজী এমাদ উদ্দিন সুমন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক জাহাঙ্গীর, শিক্ষা ও মানব সম্পাদক বাদল মজুমদার বাপ্পি, তথ্য ও গবেষনা সম্পাদক নিজাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাসুম, স্বাস্থ্য সম্পাদক মো. জহিরুল ইসলাম। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুর, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম ও এমএ মমিন পাটওয়ারী প্রমুখ। সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সম্মেলনের উদ্বোধন করেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি