৪ এপ্রিল ২০২৬

লক্ষীপুরের চন্দ্রগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হবে: বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের চন্দ্রগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হবে: বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : চন্দ্রগঞ্জকে থানায় পরিণত করেছি, ইনশাআল্লাহ এবার পৌরসভায় উন্নীত করবো। মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযুদ্ধা এম আলাউদ্দিন একথা বলেন। তিনি আরও বলেন একসময় এই চন্দ্রগঞ্জ ইউনিয়ন সহ লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল ছিলো সন্ত্রাসের অভয়ারণ্যে। কথায় কথায় খুনোখুনি হতো। চন্দ্র গঞ্জ থানা হওয়ার পর থেকে আজ মানুষ শান্তিতে বসবাস করছে। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়, এজন্য তিনি সকল শিক্ষক মন্ডলীকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যন্য শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। এসময় চন্দ্রগঞ্জ থানা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক কাজী বাবলু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল ও ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় কৃতি ছাত্র- ছাত্রীদের পুরস্কৃত করা হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি