৪ এপ্রিল ২০২৬

লক্ষীপুরের শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে ২ লাখ টাকার মাছ নিধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষীপুরের শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে ২ লাখ টাকার মাছ নিধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা সফিক রাঢ়ীর এক একরের পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুই লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। গতকাল শনিবার সকালে ঘটনাটি জানতে পেরে সফিক ভেঙে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা উপজেলার উত্তর চররংশী ইউনিয়নের বাবুরহাটে ঘটনাটি ঘটিয়েছে। সফিক ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। স্থানীয় লোকজন জানায়, এক একরের পুকুরটি সফিক সরকারের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করছেন। পুকুরে রুই, কাতল, পুঁটি, মৃগেল, সিলভার কার্পসহ অন্তত ১০ প্রজাতির বিভিন্ন আকারের মাছ ছিল। ক্ষতিগ্রস্ত সফিক রাঢ়ী বলেন, ‘শত্রুতা করে রাতের আঁধারে আমার পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়। কাউকে আমরা দেখিনি। তিন বছর আগেও একই কায়দায় বিষ ঢেলে আমার চার লাখ টাকার মাছ মারা হয়েছে। এই ঘটনায় আমি আদালতে মামলা করব।’ জানতে চাইলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজখবর নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি