৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুর আ.লীগের সম্মেলনে অর্ধলাখ নেতাকর্মী জড়োর সিদ্ধান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর আ.লীগের সম্মেলনে অর্ধলাখ নেতাকর্মী জড়োর সিদ্ধান্ত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অর্ধলাখ নেতাকর্মী জড়োর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জেলার ৫৮টি ইউনিয়ন থেকে ১ হাজার করে নেতাকর্মী আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে সম্মেলন সফল করতে ৬ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এতে জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিসহ বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন নয়ন এমপি জানিয়েছেন, সম্মেলনে জেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবে। এরজন্য প্রত্যেক ইউনিয়ন কমিটিকে ১ হাজার করে নেতাকর্মী নিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ১৭ নভেম্বর জেলা স্টেডিয়ামে জেলার ২ হাজার দায়িত্বশীল নেতা নিয়ে প্রস্তুতি সভা করা হবে। সম্মেলন সফল করতে ৬ টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হল অভ্যর্থনা, প্রচার-মিডিয়া, মঞ্চ-সাজসজ্জা, স্বেচ্ছাসেবক-শৃঙ্খলা, আপ্যায়ন ও অর্থ। দলীয় সূত্র জানায়, আগামি ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে উদ্বোধক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের, প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে ২০১৫ সালের ৩ মার্চ জেলা স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন পিংকুকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি