৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটে মাসুম ভুইঁয়ার জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটে মাসুম ভুইঁয়ার জয়

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভায় বিপুল ভোটে নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বেসরকারিভাবে তাকে মেয়র ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মাসুম ভূঁইয়া ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির উদ্দিন দুই হাজার ৫১৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাকিরুল আল মামুন ৪৭০ ভোট ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) আবদুর রহিম ২৮৫ ভোট পেয়েছেন। তবে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে হাতপাখার প্রার্থী পুনরায় নির্বাচন দাবি করে দুপুরে ভোট বর্জন করেছেন।

সূত্র জানায়, পৌরসভার ১৫ ওয়ার্ডে ৭১ হাজার ৩২২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৪১ হাজার ৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৫৩ ভোট বাতিল হয়েছে। পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেছেন। নব-নির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন। আমি মেয়র নির্বাচিত হয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরবাসীর উন্নয়নে কাজ করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। নিয়ম অনুযায়ী বাকি তিনপ্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি