২৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ১শ’ ৬০ টাকায় পুলিশে চাকুরি পেল ৬৬ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ১শ’ ৬০ টাকায় পুলিশে চাকুরি পেল ৬৬ জন
সুলতানা মাসুমা ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: জল জল এই অশ্রু কোন বেদনার অশ্রু না, একমাত্র ছেলে চাকুরি পাওয়ার খুশিতে আবেগ আপ্লুত হয়ে খুশিতে কান্না করেছে রাজমেস্ত্রী বাবা। এমন আবেগ আপ্লুত হয়ে চাকুরি পাওয়া রাজমেস্ত্রী বাবা মাসুদ কে জড়িয়ে আবেগখন মুর্হুত সৃষ্টি করে চাকুরি পাওয়া যুবক শাওন। বুধবার(১৫ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল দেওয়ার পর এমন দৃশ্য প্রতিবেদক ও উপস্থিত সাংবাদিকদের নজরে আসে। মাত্র ১শ’ ৬০ টাকার বিনিময়ে পুলিশে চাকুরীর সুযোগ পেয়ে অনেক হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারে মধ্যে আনন্দের অশ্রু পরিলক্ষিত হয়। চাকুরি পাওয়া শাওন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে ইউসুফপুর গ্রামের রাজমেস্ত্রী মাসুদের ৩ মেয়ের মধ্যে একমাত্র ছেলে। এদিকে কান্নাজড়িতে অশ্রু কন্ঠে রাজমেস্ত্রী বাবা মাসুদ বলেন, কোন প্রকার ঘুষ ছাড়া মাত্র ১৬০ টাকার বিনিময়ে ছেলে চাকুরি পেয়ে খুবই আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী ও জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। চাকুরি পেয়ে খুশিতে অশ্রুকন্ঠে শাওন বলেন, সংসারে উপার্জনক্ষম বাবার কষ্টের টাকার বিনিময়ে পড়ালেখা করে নিজের যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেয়ে খুবই আনন্দিত। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, নিখুঁত পরিক্ষার মাধ্যমে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সম্পূর্ন করা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। শুধুমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ফি ১শ’ ৬০ টাকার বিনিময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ মোট ৬৬ জন প্রার্থী চাকুরির জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ৬৫ জন্য ছেলে ও একজন মেয়েকে নির্বাচিত করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি