৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ৩ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ৩ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মাঝে দলীয়ভাবে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (২৬ জুন) রাতে দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে। সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক যুবলীগ নেতা সালাউদ্দিন চৌধুরী জাবেদ। এছাড়া রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে মো. হাসান মাকসুদ ও চর আবদুল্যা ইউনিয়নে মো. কামাল উদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তারা দুজনেই বর্তমান চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি