৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ৪২ ভিক্ষুক পেলেন ১০ লাখ ৫০ হাজার টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ৪২ ভিক্ষুক পেলেন ১০ লাখ ৫০ হাজার টাকা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ৪২ জন ভিক্ষুকের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ আর্থিক অনুদান দেওয়া হয়। এসময় অসহায়, গরীব অসুস্থ ২২১ জনকে ১১ লাখ ৫ হাজার টাকার দেওয়া হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ প্রধান অতিথি হিসেবে এসব চেক উপকারভোগীদের হাতে তুলে দেন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ। জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে গরীব ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা এবং ভিক্ষবৃত্তি রোধে বিকল্প কর্মসংস্থানের জন্য অনুদান দেওয়া হয়। এরমধ্যে ৫ হাজার টাকা করে চিকিৎসার জন্য ২২১ জনকে ১১ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২৫ হাজার টাকা করে ৪২ জনকে ১০ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। এখন আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সকলের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাব। ভিক্ষাবৃত্তি বন্ধ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে আমরা একসময় উন্নত দেশে পরিণত হব। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি