৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে 'বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র নির্বাচন ৪ ডিসেম্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে 'বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি'র নির্বাচন ৪ ডিসেম্বর
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা ডিসেম্বর। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান। বর্তমান কমিটির কার্যনির্বাহী সংসদের সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। একই সঙ্গে এ সিদ্ধান্ত হয় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দীন পাঠান। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন সিনিয়র এডভোকেট আজগার হোসেন মাহমুদ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসেন আহম্মদ হেলাল।বিষয়টি জানিয়েছেন লক্ষ্মীপুর রেডক্রিসেন্ট ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক । এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান বলেন, সবার অনুরোধে আমি দায়িত্বটা নিয়েছি। দায়িত্ব শতভাগ পালন করার চেষ্টা করব। এর আগেও আমি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ টাইগার্স ক্লাব,রয়েল ক্লাব সহ কয়েকটি সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি। নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। বাকিটা সকলের সহযোগিতার ওপর নির্ভর করব। শোনা যাচ্ছে এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সালাউদ্দিন টিপু, অ্যাডভোকেট জসীমউদ্দীন( পিপি) ফরিদা ইয়াসমিন ( লিকা),আরিফ হোসেন লড়বেন । অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন লড়বেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের ভোটারসংখ্যা ১০২১ জন। গতকাল ২১নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আজ ২২শে নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। ৭জন সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতাকরবেন ও ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাইস চেয়ারম্যান পদে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি