লক্ষ্মীপুরে বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ, শ্রমিকলীগ নেতা গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে মনির আহম্মদ মহিন নামের এক শ্রমিক লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠান।
গ্রেফতার মনির উপজেলার হাজিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ও চরজাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ খোকনের ছেলে। অন্যরা হলেন চরজাঙ্গালিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জামাল, চাঁদপুর সদর উপজেলার সোনিয়া মানহা, মাগুরার শালিখা থানার সাথী খাতুন ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বৃষ্টি।
এজাহার সূত্র জানায়, শ্রমিক লীগ নেতা মনির তার বাড়িতে যৌনকর্মী রেখে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কবির মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এসময় মনিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন। এসময় তার ঘরের দরজা খুলে নারী পুলিশের সহযোগিতায় অন্যদের আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী বলেন, দল কারো অপকর্ম সমর্থন করে না। মনিরের বিষয়টি আমাদের কেউ জানাননি। খোঁজ নিয়ে এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি