৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট : হাতেনাতে ধরা চোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট : হাতেনাতে ধরা চোর
সুলতানা মাসুমা ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট করে নেওয়ার সময় হাতেনাতে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শহরের ঢাকা-রায়পুর মহাসড়কে অবস্থিতি হীরা মঞ্জিলে চুরি কালে হাতেনাতে তাকে আটক করে বিক্ষুদ্ব জনতা। এসময়ে আর দুই চোর পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। (২৪ মার্চ) শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় উৎসুক জনতার ভীড় দেখা গেছে। হীরা মঞ্জিলের মালিক শাহ নেওয়াজ হীরা জানান, আসরের নামাজের সময় আমাদের বাসায় একদল চোর হানা দেয়। এসময় ঘরের বিভিন্ন আলমারি ভাংচুর করে স্বর্ণালংকার লুটে নেয় তাঁরা। একপর্যায়ে ফয়সাল নামের এক পথচারী দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয় এবং চিত্কার করে। এসময় এক চোর দৌড়ে পাশ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। বাকিরা পালিয়ে যায়। আমরা এসে তাকে ধরে পুলিশে সোপর্দ করি। লক্ষ্মীপুর ফাঁড়ি থানার ইনচার্জ মেঃ জহিরুল ইসলাম জানান, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি