৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে বিবাহ বিচ্ছেদে ক্ষুদ্ধ হয়ে শ্বশুরকে কুপিয়ে জখম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বিবাহ বিচ্ছেদে ক্ষুদ্ধ হয়ে শ্বশুরকে কুপিয়ে জখম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে মনির হোসেন ও অঅনুসারীদের বিরুদ্ধে সাবেক শ্বশুর মো. নুর নবীকে (৫৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জনতা ডিগ্রি কলেজের সামনে এ হামলা চালায়। রাত ১০ টার দিকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। আহত নুর নবী সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের চা-দোকানী। তার হাতে-পায়ে ও বাম চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ভূক্তভোগীর পরিবার জানায়, ৩ বছর আগে প্রেম করে নুর নবীর মেয়ে মুন্নি আক্তারকে মনির বিয়ে করেন। তাদের সংসারে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এরমধ্যে মনির অন্য এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়ায়। একপর্যায়ে মুন্নির বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে পারিবারিক কলহ বাড়ে। পরে তাদের বিবাহ বিচ্ছেদে রুপ নেয়। এরপর থেকেই মনির তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একাধিকবার মুন্নিদের বাড়িতে লোকজন নিয়ে তিনি হামলা ও ভাঙচুর চালিয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নুর নবী নোয়াখালীর সাধুরহাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফিরছিলেন। পথে জনতা ডিগ্রি কলেজের সামনে অনুসারীদের নিয়ে মনির তার ওপর হামলা করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। একপর্যায়ে লোকজন আসতে দেখে তারা পালিয়ে যায়। মুন্নি আক্তার বলেন, মনিরের পরকীয়ার কথা জানতে পেরে বাধা দিলে আমার ওপর নির্যাতন চালায়। এজন্য আমাদের সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। ওই ক্ষোভ থেকেই তিনি আমার বাবার ওপর হামলা করেছে। বক্তব্য জানতে মনিরের একটি ফোন নাম্বারে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি