৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম করলেন ইউপি সদস্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে বৃদ্ধকে পিটিয়ে জখম করলেন ইউপি সদস্য
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে এলাকায় গ্রাম্য শালিসে বৈঠকের আপত্তি করায় ৭২বছরের বৃদ্ধ আহছান উল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সোমবার রাতে কালিবাজারে এ ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধাকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে যার রেজিষ্ট্রেশন নং ১৬৭২১/৩ সে লক্ষ্মীপুর সদর উপজেলা ১নং উত্তর হামছাদি ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাফেজের বাপের বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মালেক একই ওয়ার্ডের মেম্বার। আহছানউল্লার স্ত্রী জানান, আমাদের ছেলে নিজামের স্ত্রী রেশমা বিগত ৫বছর আগে ৫০হাজার টাকা আত্মসাৎ করে গোপনে জর্দানে চলে যায়। স্ত্রী সাথে যোগাযোগ না থাকায় আমাদের ছেলে বিয়ে করে এবং সেও বিদেশে চলে যায়। কিছুদিন আগে রেশমা দেশে আসেন মেম্বার ও এলাকার মাতব্বরেরা কাবিনের টাকা পাইয়ে দিবে বলে কন্টাক বাণিজ্য করেন। আর এরপর থেকেই সালিশ বৈঠকের নামে আমাদেরকে হয়রানি করে সর্বশেষ বৈঠকে না বসা ও তাদের কথা না শুনার কারণে কালি বাজারে আমাদের কে মারধর করে। আমরা নিরীহ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলা বা বিচার চাওয়ার সাহস আমাদের নাই। এবিষয়ে ইউপি সদস্য আবদুল মালেক মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তার ছেলে নিজামের বউ আমার কাছে বিচার দিয়েছে এজন্য তার সাথে আমার কথা কাটাকাটি ও লাইট ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি