৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ছাত্রদলের ১৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ছাত্রদলের ১৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে ইটপাটকেল ছুঁড়ে নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান মামলাটি দায়ের করেন। এতে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। অন্যরা হলেন সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আবদুল আজিজ মিশু, পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাছিবুর রহমান অভি, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন রনি, ছাত্রদল নেতা বায়েজীত ভূঁইয়া, কাউছার আহমেদ ও রানা। এজাহার সূত্র জানায়, অভিযুক্তরা শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমণে আতংক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এসময় তাদের কোন কর্মসূচি থাকলে সেখানে যাওয়ার জন্য বলে পুলিশ। বাজারে মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও তাদের অনুরোধ করা হয়। কিন্তু ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীরা তা মানতে নারাজ ছিল। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। এতে মামলার বাদি আনিছুজ্জামান, কনস্টেবল শফিক উল্যা ও জিসান আহমেদ আহত হয়। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী জানান, শান্তিপূর্ণ মিছিলে শুরু থেকেই পুলিশ বাধা দিয়েছে। শহরের ব্রিজ পার হলেই পুলিশ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে পুলিশ সদস্যরা এলোপাতাড়ি নেতাকর্মীদেরকে লাথি-কিল-ঘুষি ও থাপ্পড় মারে। তাদের মারধরে নেতাকর্মীরা সড়কে পড়ে আহত হয়। এতে তাদের ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। ওসি আরও জানান , পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি