৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, শিশুসহ আহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, শিশুসহ আহত ২
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন হাওলাদার (৭৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নুরুল আমিনের নাতিসহ অপর মোটরসাইকেল চালক আহত হন। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ-রিপজি মার্কেট সড়কের ছোট পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন ভবানীগঞ্জ গ্রামের বড়বাড়ির আবদুর শহীদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আহত শিশু রাহি (৮) তার নাতি। অপর আহত কামাল হোসেন একই ইউনিয়নের চর উভুতি গ্রামের চকবাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, নুরুল আমিন তার নাতি রাহিকে নিয়ে মোটরসাইকেলযোগে চর উভূতি গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা কামাল তার দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে নুরুল আমিনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুই মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, রাহি ও কামালকে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধ নুরুল আমিন মারা যান। শিশুসহ আহত দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি