৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে গ্রেনেড হামলার প্রতিবাদে  ছাত্রলীগের কালো পতাকা মিছিল
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২১আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ কালো পতাকা মিছিল বের করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, ২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জামাত-বিএনপির দস্যুরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করে। তারা চেয়েছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে হত্যা করে নীল নকশা তৈরি করা। ওই হামলায় অনেকেই নিহত হন ও অসংখ্য মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। কিন্তু আল্লাহ যাকে চান, তাকে তত দিন বাঁচিয়ে রাখবেন, তার ক্ষতি কেউ করতে পারবে না। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন— জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল বাপ্পি, মাহতির মাহবুব, সাংগঠনিক সম্পাদক রবিন ভূঁইয়া, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসনসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি