৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আহসান উল্যাহ নামে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এসময় সুমন নামে এক দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছে বলে জানা যায়। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর। নিহত আহসান উল্যাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা। তিনি ফল বিক্রেতা ও স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জুলাই রাতে পোদ্দার বাজারস্থ হাবিবুল্লাহর দোকান থেকে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। পথিমধ্যে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে মো. আলম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২০১৫ সালে ২৬ জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে ওই মামলায় সাত জনের যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন বিচারক। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি