১৩ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রোববার দুপুরে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস আর আরমান শাকিল প্রমুখ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন, রামগতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।

এছাড়া কলেজ ও স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খাঁন ও হায়দরগঞ্জ তাহেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল আজিজ মজুমদার। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কয়েজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন ও দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবী।

এছাড়া কলেজ ও স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের প্রভাষক এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী, বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মৃনাল কান্তি সাহা, বশিকপুর ডি এস ইউ কামিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক জামাল হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাকটর মুহাম্মদ সাইফুল ইসলাম। সূত্রে আরো জানা গেছে, জেলা পর্যায়ে এ বছর শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আফরোজ পায়েল, রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী অর্পিতা দাস অর্পা, বশিকপুর ডি এস ইউ কামিল মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া আক্তার।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

Jalalabad Summer Bash


Jalalabad Summer Bash

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি