
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রীলসেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এ সময় লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের এমপি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনাসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]