৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে জোনাকি গাড়ীর ধাক্কায় আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে জোনাকি গাড়ীর ধাক্কায় আহত ৪
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে রায়পুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জোনাকী বাসের (ঢাকা মেট্রো ব- ৪৪৮৩) ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।বুধবার বেলা ১১ টায় লক্ষ্মীপুর - দালাল বাজার সড়কের লেংটা মিয়ার দরগার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, সাইডে থাকা অটোরিকশাকে জোনাকি গাড়ী ধাক্কা দিলে গাড়ীতে থাকা, ইন্তুমণি( ১২) তার খালা মুনিয়া সুলতানা (২২), অটো ড্রাইভার ফারুক (৩০) ও রিমু (১৯) গুরুতর আহত হয়। আহতদের স্থানীরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা রেফার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলে উদ্দিন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি