৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় যুবলীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনিবার্হী সদস্য এ্যাডভোকেট শওকত হায়াতের উদ্যেগে ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ০৩ টায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর এলাকার নিজ বাড়ির প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন পাহাড়ীর সভাপত্বিতে ও ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক রাছেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সদস্য গোলাম রাব্বানী, সদর পূর্বযুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার রাশেদ,লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন,আওয়ীলীগ নেতা ফারুক হোসেন,লাহারকান্দী ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাইন উদ্দিন সহ আরো অনেকে। অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরন শেষে ভবানীগঞ্জ ইউনিয়নের ০৯ ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দুর মাঝে ঈদ উপহার (পাঞ্জাবী) বিতরন করা হয়। এসময় যুবলীগ নেতা শওকত হায়াত বলেন,বাংলাদেশ আওয়ামী যু্বলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্বানে আজ আমার নিজ এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছি। বাংলাদেশ যুবলীগ সকল প্রকার মানবিক কর্মকান্ড করে থাকেন বলে জানান কেন্দ্রীয় যুবলীগের এ নেতা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি