৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে করোনার টিকা কেন্দ্রে সাধারণ মানুষের দুর্ভোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে করোনার টিকা কেন্দ্রে সাধারণ মানুষের দুর্ভোগ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: যথারীতি প্রতিদিনের মতো অফিসে আজ আমি গিয়েছিলাম। । অফিস থেকে দ্রুত চলে এলাম ছেলেকে ২য় ডোজের করোনার টিকা দেবার জন্য। লক্ষ্মীপুর সদর হাসপাতালে করোনার টিকা দেয়া হচ্ছিল। অফিস থেকে আমি ফোনের মাধ্যমে শুনেছিলাম টিকা দিতে গিয়ে লম্বা লাইন দেখে ছেলে ফেরত চলে এসেছে তাই অফিস থেকে আমাকে দ্রুত চলে আসতে হল। মা ও ছেলে চলে গেলাম সদর হাসপাতালে টিকা দিতে। সেখানে গিয়ে দেখি বিশালদুটি লাইনে দাঁড়িয়ে আছে নারীও পুরুষ।এত বড় লাইন? শেষ হবে কবে? এত ভীড়? স্বাস্থ্য বিধি মানার প্রশ্নই নেই? দেশের প্রতিটি নাগরিকই কোন না কোন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে। সদর হাসপাতালে মাত্র দুটি লাইনে এভাবে টিকা না দিয়ে যদি প্রতিটি ওয়ার্ড বা আরো কয়েকটি জায়গায় টিকা দেয়ার ব্যবস্থাকরা হতো তবে জনগণ টিকা দিতে এসে এত হয়রানির শিকার হতো না। এত মানুষকেও সকাল থেকে রৌদ্রে দাড়িয়ে থাকতে হতোনা।এখানে অনেক বৃদ্ধ,নারী ও মায়ের সঙ্গে ছোট্ট শিশুও ছিলো। করোনার টিকা প্রদান একটি গুরুত্ব পুর্ন কাজ এটিকে আরো গুরুত্ব সহকারে বিবেচনা করলে হয়তো এত মানুষের জটলা হতোনা।সবাই সবার কাজ কর্ম ফেলে দীর্ঘক্ষন লাইনে দ্বাড়িয়ে থাকতোনা।সময়ের যথাযথ মুল্যায়ন হতো।করোনার টিকা দিতে আসা মানুষগুলো যাতে দ্রুততার সাথে তাদের স্বাস্থ্য সেবা পেতে পারে এজন্য স্বাস্থ্যসেবার সাথে জড়িত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি