লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কেন্দ্রীয় সদর দপ্তরের সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিটের ব্যবস্থপনায় প্রত্যেক পরিবারকে নগদ ৪৫০০টাকা অনুদান দেয়া হচ্ছে।
রবিবার সকালে টুমচর লক্ষ্মীপুর সদর উপজেলার আসাদ একাডেমীতে সদরের টুমচর ও চর রমনিমোহন ইউনিয়নের ১৯৭টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর ইউনিটের সহ-সভাপতি এড. জসিম উদ্দিন। সেক্রেটারী ইসমাইল হোসাইন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম উদ্দিন নিজামী, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, মিজানুর রহমান হিরন।
ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, এনডিআরটি শাকিলা আক্তার, সাইফুন নাহার, যুব প্রধান নাইমুল হায়দার রিমন, উপ-যুবপ্রধান নিজাম উদ্দিন মোহন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সোমবার কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের আরো ১০৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে। এর আগে সরেজমিনে অনুসন্ধান চালিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা নির্ধারণ করে রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর জেলা ইউনিট।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নবম পে-স্কেল জুলাই থেকেই আংশিক বাস্তবায়নের প্রস্তাব, কার বেতন কত
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি