৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সায়েদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সায়েদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (২০ নভেম্বর) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সায়েদ উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফোরকানিয়া এলাকার খেবু মিস্ত্রির ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, রোববার বিকেলে আবু সয়েদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রামগতি সড়কের ফোরকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার একটি পা ছিঁড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিছিন্ন পাসহ নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি