৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘরে মিললো টিসিবির বিপুল পণ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে মুদি ব্যবসায়ীর ঘরে মিললো টিসিবির বিপুল পণ্য
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে এক মুদি ব্যবসায়ীর বসতঘর থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রায় ৩০০ কেজি খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের কুরুজি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার তালিকায় রয়েছে- টিসিবি’র ২০০কেজি ডাল, ৪০কেজি চিনি ও ৬২লিটার তেল। উদ্ধারকৃত মালামাল উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। জানা গেছে, লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্সের ডিলার মোহাম্মদ মামুনের কাছ থেকে টিসিবি’র এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের আফজাল পাটোয়ারীর ছেলে পাবেল ও তার সহযোগী ফারুক। পাবেল স্থানীয় চৌমুহনী পোল এলাকার একজন মুদি ব্যবসায়ী। অভিযানের খবর পেয়ে সটকে পড়ায় তাদের আটক করা যায়নি। সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধভাবে গুদামজাতকৃত টিসিবি’র এসব পণ্য আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে এসব পণ্য উদ্ধার করে নিজ হেফাজতে নেন। এসময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও মেম্বার মমিন উল্লাহসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ ঘটনায় লক্ষ্মীপুর ট্রেডার্স ও মেঘা ট্রেডার্স ডিলার মোহাম্মদ মামুন ও অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি