৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ১, আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ১, আহত ১০
সুলতানা মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এ ঘটনায় মো. বাদশা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। এ ঘটনায় ছয় যাত্রী আহত হয়েছেন। বুধবার (০৩ আগস্ট) ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজনগ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন- বাসের স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন সহ অন্ততঃ ১০ জন। পুলিশ ও আহতরা জানান, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। বাস স্টাফ মফিজুল ইসলাম বলেন, সিএনজিতে যাত্রী ছিল। যদি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটত। সিএনজিকে রক্ষা করতে গিয়েই আমরা দুর্ঘটনার শিকার হয়েছি। এতে আমার সহকর্মী মারা গেছেন। চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় বাসের সুপারভাইজার মারা গেছেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হা্সপাতাল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি