৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকান্ডে তিনটি স্বর্ণের দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হলেও কোন হতাহত হয়নি। শনিবার মধ্যরাত ২টার দিকে সোনাপুর ইউপির রাখালিয়া বাজারের মাছ বাজারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ৯৯৯ ফোন করলে খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সকালে ইউএনও অনজন দাশ, জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, ওসি শিপন বড়ুয়া ইউপি চেয়ারম্যান এডঃ ইউসুফ জালাল কিসমত ঘটনাস্থল পরিদর্শন করেন।। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান (দোকান) বন্ধ করে শুক্রবার রাতে বাড়ীতে চলে যান। গভীর রাতে বিদ্যুৎতের শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাজারের মাছ বাজার ও আশেপাশের শাহ আলম, হারাধন মজুমদার, বিকাশ চন্দ্রদাস, গোপাল চন্দ্র, শাহাবুদ্দিন, বেল্লাল হোসেন, দীপক চন্দ্র শীল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খোকন ও জয়নাল সহ ১১টি দোকান পুঁড়ে যায় (৩টি স্বর্ণ, ৩টি ওষুধ ও ৩টি মুদি, ২টি কনফেকশনারি দোকান)। এসময় ব্যবসায়ীরা মালামাল উদ্ধার করতে পারেননি। রাখালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন চৌধুরী বলেন, ১১টি আগুনে পুঁড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসলে নতুন করে তারা আবার ব্যবসা শুরু করতে পারবেন। রায়পুুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত রায়পুর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ওহাব মিয়া বলেন, বিদ্যূৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিক ধারনা হচ্ছে। কি পরিমান ক্ষতি হয়েছে তা পরে জানান হবে।। উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জুন দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা নেয়া হয় এবং তাদের সার্বিক সহযোগিতা করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি