৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে অপহৃত ৫ জেলে উদ্ধার : অস্ত্র-গুলিসহ আটক ৫ জলদস্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অপহৃত ৫ জেলে উদ্ধার : অস্ত্র-গুলিসহ আটক ৫ জলদস্যু
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে নদীতে মাছ ধরার সময় মুক্তিপণের জন্য জিম্মি করা পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় এলজি-গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করে নৌ-পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন থেকে তাদের আটক করা হয়। উদ্ধার জেলেরা হলেন, নোয়াখালীর হাতিয়ার নুরনবী, মো. মহিউদ্দিন, বাসু দেব, কোম্পানীগঞ্জের অলি আহমেদ ও লক্ষ্মীপুরের রামগতির আবদুল বারেক। আটক জলদস্যুরা হলেন, ভোলার কালুপুর গ্রামের মঞ্জুর আলম ব্যাপারী, একই গ্রামের আবদুর রহিম, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার হযরত আলী, রামগতির আলেকজান্ডার গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. হাসান। মজু চৌধুরী ঘাট নৌ-পুলিশ জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর নদী এলাকা থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবার ও মহাজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাদের লক্ষ্মীপুরের হেলালের চর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে আটকে মারধর করা হয়। শনিবার বিকেলে (১১ ডিসেম্বর) নিয়মিত টহলের সময় অপহৃত জেলেরা বাঁচানোর আকুতি শুনে এগিয়ে আসে নৌ-পুলিশ। এ সময় দ্রুত জলদস্যুরা নদীরপাড়ের চরে পালিয়ে যায়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় তৈরি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ছেনি, নদীর দুটি চার্চলাইট ও ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, মুক্তিপণের জন্য জেলেদের জিম্মি করা হয়েছিল। নিয়মিত টহলকালে তাদের উদ্ধার ও জলদস্যুদের অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি