৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ব্যবসায়ী  আটক
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুরজেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে নুর নবী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার মান্দারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নরনবী একই এলাকার মোহাম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মান্দারী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময়ে ওই এলাকার অস্ত্র ব্যবসায়ী নুর নবীকে আটক করে তারা। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি, ২টি সিগন্যাল মর্টার সেল ফায়ার, বিয়ার উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, আটককৃত নুর নবী একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি