২৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে পালিত হলো শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পালিত হলো  শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহজাহান, প্রশাসক, জেলা পরিষদ, লক্ষ্মীপুর, জনাব মোঃ গোলাম ফারুক পিংকু, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, লক্ষ্মীপুর, জনাব মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, সাবেক উপজেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, সদর, লক্ষ্মীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি