৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে চলন্ত পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হেলাল উদ্দিন (৩৬) নামে অটোরিকশা চালক নিহত হয়েছে। বুধবার (১৭ মে) রাত ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। এর আগে, রাত ৯টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ককের সর্দাগর রাস্তা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন রায়পুর উপজেলার চরমহনা ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) বাবুর হাট এলাকার আব্দুল কাদের ছেলে। খবর নিয়ে জানা গেছে, একটি দ্রুতগামী পিক-আপ ভ্যান দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দিলে চালক হেলাল উদ্দিন সিটকে পড়ে মাটিতে। এতে চালক গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি জানান, লাশ হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনার পর থেকে পিকআপ ভ্যানের চালক পলাতক রয়েছে। পুলিশ উদ্ধারে কাজ করছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি