৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে পল্লী উন্নয়ন বোর্ডের ১৩ পদ শূন্য, ব্যহত ঋণ কার্যক্রম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পল্লী উন্নয়ন বোর্ডের ১৩ পদ শূন্য, ব্যহত ঋণ কার্যক্রম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পল্লী উন্নয়ন বোর্ডের জেলা কার্যালয়সহ পাঁচটি উপজেলায় ১৩টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে চারটিতেই পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) নেই। এতে করে ব্যহত হচ্ছে উন্নয়নমূলক কাজ ও আবর্তক ঋণ কার্যক্রম। বিআরডিবি লক্ষ্মীপুর জেলা কার্যালয় সূত্র জানা যায়, জেলা কার্যালয়ে জুনিয়র অফিসার ও অফিস সহায়ক পদ শূন্য রয়েছে। এছাড়া সদর, রায়পুর, রামগতি, রামগঞ্জ ও কমলনগর কার্যালয়ের ১৫টি পদের ১১টি শূন্য আছে। এরমধ্যে সদর, রায়পুর, রামগতি ও রামগঞ্জে আরডিও নেই। সদর, রামগঞ্জ ও রামগতি কার্যালয়ে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও) পদও শূন্য রয়েছে। রামগতি উপজেলাতে জুনিয়র অফিসার (হিসাব রক্ষক) থাকলেও তিনি সদর, রায়পুর, কমলনগর ও রামগঞ্জ কার্যালয়ের শূন্যপদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। কমলনগরের এআরডিও মো. আলাউদ্দিন রামগঞ্জের আরডিও পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে নিজ কার্যালয়ে সময় দিতে পারছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি