২৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে পঁচা খাবার বিক্রয় : দুই হোটেল মালিককে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পঁচা খাবার বিক্রয় : দুই হোটেল মালিককে জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে নিম্নমানের খাবার তৈরী, মেয়াদহীনতা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রয়ের দায়ে ২টি খাবার হোটেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সিরাজুল সালেহীন। এসময় সদর থানার পুলিশ সদস্যরাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সামগ্রী তৈরী ও অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ড্রিংস সামগ্রী বিক্রয়ের অপরাধে চন্দ্রগঞ্জস্থ শ্রমিক হোটেলের মালিককে ১০ হাজার টাকা এবং দুগ্ধজাতীয় খাবারে মেয়াদ উল্লেখ না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শাহীন হোটেলের মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম সিরাজুল সালেহীন বলেন, খাবার সামগ্রী তৈরীতে অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায়না। কারণ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী খাবার খেলে মানুষের শরীরে নানা ধরনের রোগ-ব্যাধি দেখা দিতে পারে। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি